ঘূর্ণিঝড় রিমাল কবলিত এলাকা সরেজমিনে পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত মানুষদের মধ্যে ত্রাণ বিতরণ করতে আজ পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সেখানে মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ মাঠে বানভাসি মানুষের মাঝে ত্রাণ বিতরণ করবেন। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতির পাশাপাশি কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে কলাপাড়ায়।
জেলায় ৩ লাখ ২৭ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। দুই হাজারের বেশি বাড়ি পুরোপুরি বা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম বুধবার প্রধানমন্ত্রীর ত্রাণ বিতরণের স্থান পরিদর্শনের পর জানিয়েছেন দুর্যোগ কবলিত এলাকা মঠবাড়িয়া, পাথরঘাটাসহ উপকূলীয় ক্ষতিগ্রস্ত অঞ্চল পরিদর্শন করে প্রধানমন্ত্রী কলাপাড়ায় ঘূর্ণিঝড় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ করবেন।
Leave a Reply