1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

আ. লীগ ১৫ বছর ধরে বাকশাল প্রতিষ্ঠায় কাজ করছে:মির্জা ফখরুল

  • আপডেট সময় : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ৭৩ বার পঠিত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ ১৫ বছর ধরে লুটপাটের রাজত্ব তৈরির মাধ্যমে একদলীয় বাকশাল প্রতিষ্ঠার জন্য কাজ করছে। তারা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ইতিহাস থেকে মুছে ফেলতে চায়। তিনি বলেন, সাবেক আইজিপি বেনজির আহমেদকে রক্ষায় তাকে পালাতে সহযোগিতা করেছে সরকার।

মঙ্গলবার (৪ জুন) বিকালে চট্টগ্রাম মহানগরীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশি জাতীয়তাবাদের রূপকার জিয়াউর রহমান। তিনি বহু দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। আর পাঁচ বছর ছিল আওয়ামী লীগের দুঃশাসন। ইতিহাস জিয়াউর রহমানকে ধারণ করেছে। আওয়ামী লীগ সব সময়ে গণতন্ত্রবিরোধী। ১৫ বছর ধরে দেশে লুটপাট এর রাজত্ব কায়েম করেছে।

তিনি বলেন, বেনজির আহমেদকে পালাতে সহযোগিতা করেছে সরকার। তিনি বলেন, তীব্র আন্দোলনের মাধ্যমে এই সরকারকে হটাতে হবে। অধিকার প্রতিষ্ঠায় জীবনবাজি রেখে আন্দোলন গড়ে তুলতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park