দুর্নীতি দমন কমিশনে আজবৃহস্পতিবার (৬ জুন) হাজির হচ্ছেন না সাবেক আইজিপি বেনজীর আহমেদ। ১৫ দিন সময় চেয়ে আইনজীবীর মাধ্যমে আবেদন করেছেন তিনি।
দুদকের জিজ্ঞাসাবাদ এড়াতে আইনজীবীর মাধ্যমে সময় চেয়ে আবেদন করেন বেনজীর আহমেদ। নিশ্চিত করেছেন দুদক কমিশনার জহুরুল হক।
বেনজীর আহমেদ, তার স্ত্রী ও কন্যাদের নামে অবৈধ সম্পদের যেসব প্রমাণ পাওয়া গেছে, তার ভিত্তিতেই মামলা করা হবে বলে।
দুদকের আইনজীবী জানিয়েছেন, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে একটি এবং অন্যটি নন সাবমিশন মামলা। দুদক আইনে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ১০ বছর এবং নন সাবমিশন মামলায় তিন বছর সাজা হতে পারে।
বেনজির আহমেদের স্ত্রী জিশান মির্জা, বড় মেয়ে ফারহিন রিশতা ও ছোট মেয়ে তাহসিন রাইসাকে ৯ জুন তলব করেছে দুদক।
Leave a Reply