1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ঢাকাসহ চার মহানগর ও যুবদলের কমিটি ভেঙে দেয়া হয়েছে: ফখরুল

  • আপডেট সময় : শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ৭২ বার পঠিত

দীর্ঘদিন ধরে মেয়াদোত্তীর্ণ হওয়ায় ঢাকা মহানগরসহ চারটি মহানগর ও যুবদলের কমিটি ভেঙ্গে দেয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখা, ত্যাগী, যোগ্য তরুণ নেতৃত্ব দিয়ে ঢেলে সাজানো হবে ঢাকা মহানগরসহ ভেঙ্গে দেয়া কমিটিগুলো। তবে বছর খানেকের মধ্যেই কেন্দ্রীয় কাউন্সিল হবে বলে জানান মির্জা ফখরুল।

বৃহস্পতিবার গভীর রাতে ভেঙ্গে দেয়া হয় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ, চট্টগ্রাম, বরিশাল মহানগর বিএনপির কমিটি। একই সাথে ছাত্রদলের ঢাকা মহানগরের চার কমিটি এবং জাতীয়তাবাদী যুবদলের কমিটিও ভেঙ্গে দেয়া হয়েছে।

বিগত সময়ে আন্দোলন সংগ্রামে মহানগর এবং অঙ্গ-সংগঠনগুলো কতটা ভুমিকা রাখতে পেরেছে তা নিয়ে নেতাকর্মীদের মধ্যে ছিল নানা সমালোচনা। দলকে গতিশীল করতে অবশেষে কমিটি ভেঙ্গে নতুন করে কমিটি করার এ সিদ্ধান্ত। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, দল ঢেলে সাজানো একটি চলমান প্রক্রিয়া। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই কমিটিগুলো ভেঙ্গে দেয়া হয়েছে।

বেশ কয়েকজন সদস্য মৃত্যুবরণ করায় দীর্ঘদিন ধরেই দলের স্থায়ী কমিটির অনেকগুলো পদ শূন্য। এসব শূন্য পদ পূরন করা হবে কিনা এমন প্রশ্নে বিএনপির মহাসচিব বলেন, এটা দলের হাই কমান্ডের সিদ্ধান্তের ব্যাপার। তবে দলের কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠানের চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park