1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

রাজনৈতিক প্রতিহিংসায় বেগম জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দিচ্ছে না সরকার:মির্জা ফখরুল

  • আপডেট সময় : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ৭৩ বার পঠিত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনা ব্যক্তিগত রাজনৈতিক প্রতিহিংসায় হত্যার উদ্দেশ্যে এবং রাজনীতি থেকে সরিয়ে দিতেই বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দিচ্ছে না। তিনি বলেন, শুধু এমওইউ সই নয়- সবার আগে তিস্তার পানির ন্যায্য বণ্টন চান, সকল নদীর পানির ন্যায্য হিস্যা চান। তিনি অভিযোগ করেন, এই সরকার ভারতের সেবাদাসে পরিণত হয়েছে।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনা করে রবিবার সারা দেশে দোয়া মাহফিলের কর্মসূচি দেয় বিএনপি। তারই অংশ হিসেবে রবিবার (২৩ জুন) ঢাকায় সকালে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও মোনাজাতের আয়োজন করে বিএনপি। এতে দলের স্থায়ী কমিটির সদস্যসহ কেন্দ্রীয় এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

দোয়ার পূর্বে বক্তব্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, সম্পূর্ণ মিথ্যা একটি মামলায় সাজা দিয়ে কারাগারে পাঠানো হয় বেগম খালেদা জিয়াকে। সেখানে গিয়েই তিনি অসুস্থ হয়ে পড়েন। তিনি বলেন, এ দেশে তার এই জটিল রোগের চিকিৎসা না থাকায় তার চিকিৎসকরা বার বার বলার পরও তাঁকে বিদেশে চিকিৎসা নিতে দিচ্ছে না।

তিনি বলেন, এই সরকার শুধু বেগম জিয়াকে রাজনীতি থেকে দূরে সরাতে চায় তাই নয়, তারা দেশকে ধ্বংস করে দিয়েছে। দুর্নীতির খবর প্রকাশ না করতে পুলিশ অ্যাসোসিয়েশনের বিবৃতিরও তীব্র নিন্দা জানান মির্জা ফখরুল।

প্রধানমন্ত্রীর ভারত সফরে বাংলাদেশের কি লাভ হলো সেই প্রশ্নও রাখেন বিএনপি মহাসচিব। পরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় মোনাজাত করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park