1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

খালেদা জিয়া গুরুতর অসুস্থ, যে কোনো সময় জীবনহানির আশঙ্কা: ফখরুল

  • আপডেট সময় : বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ৭২ বার পঠিত

দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী শনিবার ঢাকায়, ১ জুলাই মহানগর এবং ৩ জুলাই জেলা শহরে সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি।

বুধবার (২৬ জুন) দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের নিয়ে যৌথসভা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সভা শেষে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ, যে কোনো সময় তার জীবনহানি হতে পারে।

এমন মামলায় অন্যরা মুক্তি পেলেও আদালতের দোহাই দিয়ে বিএনপি চেয়ারপারসনকে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করা হচ্ছে। খালেদা জিয়া সামনে আসলে আওয়ামী লীগের ক্ষমতায় থাকা সম্ভব হবে না দাবি করে ফখরুল জানান, তার মুক্তিই এখন বিএনপির একমাত্র লক্ষ্য। এ সময় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসার সহযোগিতা না পাওয়ার বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মির্জা ফখরুল। তিনি জানান, বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন আরো বেগবান করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park