1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ক্যাটরিনার গর্ভবতী হওয়া নিয়ে খোলামেলা কথা বললেন ভিকি

  • আপডেট সময় : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ৮৪ বার পঠিত

অনেকদিন ধরেই গুজব ছড়িয়েছে যে, বলিউডের তারকা দম্পতি ক্যাটরিনা-ভিকি তাদের প্রথম সন্তান প্রত্যাশা করছেন। সেই গুঞ্জনের মধ্যে ভিকি তার আসন্ন ছবি ‘ব্যাড নিউজ’এর প্রচারে ব্যস্ত। তারই জন্য অভিনেতাকে দিকে দিকে দেখা যাচ্ছে। শুক্রবার সন্ধেতে ছবির ট্রেলার লঞ্চের ইভেন্টে এসেছিলেন ভিকি। সেখানে তাকে ক্যাটরিনার প্রেগন্যান্সির গুজব সম্পর্কে প্রশ্ন করা হয়। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলে, ‘যখন সুখবর আসবে, তখন অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। খবরটি ঘোষণা করতে লজ্জা পাব না।’
এর আগে জিকিউ ম্যাগাজিনের সঙ্গে সাক্ষাৎকারে, ভিকি কৌশল বলেছিলেন যে বিয়ের পর কীভাবে সমস্ত পরিস্থিতি বদলে যায়। তিনি বলেন, ‘বিয়ের পর আপনি কখনো আগের মত থাকতে পারবেন না। কারোর সঙ্গে নতুন জীবন শুরু করা একটা বিরাট সংযোজন। কারণ, তার আগে পর্যন্ত সবকিছুই আপনার নিজেকে নিয়ে থাকে। আপনার সময়সূচী, আপনার দৃষ্টিভঙ্গি- সবকিছুই নিজেদের মত। কিন্তু যখন আপনি বিয়ে করবেন। তখন ব্যক্তিগত থেকে বেরিয়ে এসে আমাদের হয়ে যায়। সবকিছু সিদ্ধান্ত দুজনের কথা ভেবে নিতে হয়। সেটা তখনই হয়, যখন ভিতর থেকে শান্তি অনুভব হয়। আমি দু থেকে আড়াই বছরের বিবাহিত জীবনে অনেক ম্যাচুরয়ড হয়েছি, যা আমি আমার ৩৩ বছরে হয়নি।’

মে মাসেই লন্ডনের রাস্তায় ক্যামেরাবন্দি হয়েছিলেন ভিকি-ক্যাটরিনা। তারকাদের জীবন নিয়ে সাধারণ মানুষ বরাবরই খুব উৎসুক। বিশেষ করে তাঁদের ব্যক্তিগত জীবন সম্পর্কে সকলেই জানতে চান। তাই মাঝে মাঝেই তাঁদের ব্যক্তিগত জীবনে ঢুকে পড়ে উৎসুক চোখ। সেরকমই এবার ক্যাটরিনার অগোচরেই ক্যামেরাবন্দি হন অভিনেত্রী। সেই ভিডিয়োতেই কালো কোর্টে ক্যাটরিনার বেবিবাম্প স্পষ্ট। বোঝাই যাচ্ছে, প্রথম সন্তানকে স্বাগত জানাতে তৈরি ভিক্যাট। এক সূত্রের খবর শীঘ্রই নাকি মা হতে চলেছেন ক্যাটরিনা। অভিনেত্রী ইচ্ছে, লন্ডনেই তিনি প্রথম সন্তানের জন্ম দিতে চান।

কাজের দিক দিয়ে, ভিকিকে শেষবার দেখা গিয়েছিল শাহরুখের ‘ডাঙ্কি’। অন্যদিকে, ক্যাটরিনা কাইফকে শেষবার দেখা গিয়েছিল ‘মেরি ক্রিস্টমাস’ ছবিতে। সূত্র: জিনিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park