1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সচেষ্ট সরকার, অস্থিরতার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

নাটোরে বিএনপির সমাবেশে হামলা, আহ্বায়কসহ আহত ৭

  • আপডেট সময় : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ৭৩ বার পঠিত

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে নাটোরে বিএনপির বিক্ষোভ সমাবেশে হামলা ও ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা। এ সময় ধারালো অস্ত্রসহ ইটপাটকেল ও মারধরে রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল,নাটোর জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চুসহ অন্তত ৭ নেতা কর্মী আহত হয়েছে।
বুধবার (৩ জুন) বেলা ১০ টার দিকে শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে এই ঘটনাটি ঘটে। পরে পুলিশ গিয়ে লাঠিচার্জ করলে ছত্রভঙ্গ হয়ে যায় দুর্বৃত্তরা। আহতদের মধ্যে শহিদুল ইসলাম বাচ্চু দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর রক্তাক্ত জখম হলে তাকে উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতাল পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন জানান, দলীয় কর্মসূচির অংশ হিসেবে সকালে বিভাগীয় ও জেলার নেতা কর্মীরা দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকে। বেলা ১০ টার দিকে সমাবেশ শুরু করলে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এসে তাদের সমাবেশে হামলা চালায় এবং ককটেল বিস্ফোরণ করে।

এ সময় তারা দলীয় নেতা কর্মীদের ওপর ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপানো শুরু করেন। এতে জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চুসহ কয়েকজন নেতা কর্মী রক্তাক্ত জখম হয়। এছাড়াও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলসহ আরো কয়েকজন নেতা কর্মী আহত হয়। পুনরায় আওয়ামী লীগ সন্ত্রাসীরা মিছিল নিয়ে এসে তাদের ওপর হামলা করতে গেলে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম জানান, আজ আওয়ামী লীগের কোনো কর্মসূচি নাই। নেতা কর্মীদের কোনো নির্দেশনা ও মানা হয়নি। বিএনপি নিজেদের মধ্যে ঝামেলা থেকে এমন ঘটনা ঘটাতে পারে। আওয়ামী লীগের কেউ এমন ঘটনার সঙ্গে জড়িত না।

নাটোর পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, সকালে আলাইপুর এলাকায় একটি ঘটনা ঘটেছে। এখনো কোন অভিযোগ পাইনি। তার পরেও ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park