1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সচেষ্ট সরকার, অস্থিরতার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সঙ্গে বৈঠকে বসবেন ওবায়দুল কাদের

  • আপডেট সময় : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ৭২ বার পঠিত

সর্বজনীন পেনশন ‘প্রত্যয়’ স্কিম বাতিলের দাবিতে তৃতীয় দিনের মতো কর্মবিরতিতে আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এদিকে, আন্দোলনরত পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে
বৃহস্পতিবার (৪ জুলাই) বৈঠক করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ তথ্য জানিয়েছেন, বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব নিজামুল হক ভূইয়া।

সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত ‘বৈষম্যমূলক প্রজ্ঞাপন’ প্রত্যাহারের দাবিতে সর্বাত্মক কর্মবিরতি ও অবস্থান কর্মসূচিতে এ কথা বলেন তিনি। বুধবার (৩ জুলাই) বেলা ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনের গেটে এই কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি শুরু হয়।

এদিন সকাল থেকেই সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকে। এর আগে ১ জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতি শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এর ফলে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়। প্রত্যয় স্কিম প্রত্যাহার না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। একই সাথে সর্বজনীন পেনশন স্কিম থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়কে বাদ দেয়ার দাবিতে তিনদিন ধরে আন্দোলন করে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মচারী ঐক্য পরিষদ।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park