প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ছোটদের সুন্দর জীবন নিশ্চিত করাই ছিলো বঙ্গবন্ধুর লক্ষ্য। আজকের ছোট শিশুরাই হবে আগামীর স্মার্ট বাংলাদেশের কারিগর। সেভাবেই সবাইকে প্রস্তুত করতে হবে।
শনিবার (৬ জুলাই) সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রাথমিক শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করে এসব কথা বলেন তিনি। শেখ হাসিনা বলেন, ৭৫ পরবর্তীতে এদেশের ইতিহাস মুছে ফেলার চেষ্টা করা হয়েছে এটাই দুর্ভাগ্য। দেশের মানুষের জানা উচিত কিভাবে স্বাধীনতা এলো।
গোপালগঞ্জ সফরের দ্বিতীয় দিন টুঙ্গিপাড়া মাল্টিপারপাস পৌর সুপার মার্কেট পরিদর্শন এবং স্থানীয় রাজনৈতিক নেতা এবং মার্কেটের ব্যবসায়ীদের সাথে কুশল বিনিময় করেন শেখ হাসিনা।
এর আগে সকাল দশটায় টুঙ্গিপাড়া গীমাডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্ধোধন এবং এসো বঙ্গবন্ধুকে জানি শীর্ষক এ্যালবামের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্মৃতি বিজরিত এই স্কুলের প্রাক প্রাথমিক শিক্ষার্থীদের সাথে কথা বলেন ও তাদের খোঁজ খবর নেন। এই স্কুলেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চতুর্থ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন।
শেখ হাসিনা বলেন, ছোটদের সুন্দর জীবন নিশ্চিত করাই ছিলো বঙ্গবন্ধুর লক্ষ্য। আজকের ছোট শিশুরাই হবে আগামীর স্মার্ট বাংলাদেশের কর্ণধার। সেভাবেই সবাইকে প্রস্তুত করতে হবে।
শেখ হসিনা বলেন, ৭৫ পরবর্তীতে এদেশের ইতিহাস মুছে ফেলার চেষ্টা করা হয়েছে এটাই দুর্ভাগ্য। দেশের মানুষের জানা উচিত কিভাবে স্বাধীনতা এলো।
স্বাধীনতার পরে দেশ গড়তে বঙ্গবন্ধুর কাজগুলো সবার সামনে তুলে ধরার প্রয়োজনীয়তার কথাও বলেন প্রধানমন্ত্রী।
Leave a Reply