1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

নাসিরের কততম স্ত্রী চমক?

  • আপডেট সময় : শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ১১২ বার পঠিত

ছোটপর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক সম্প্রতি বিয়ে করেছেন। ছোট আয়োজনে মাত্র ৯ টাকা কাবিন ও ৯০০ টাকার শাড়িতে মাদ্রাসায় বিয়ে করে সবাইকে চমকই দেখিয়েছেন অভিনেত্রী। তবে ব্যবসায়ী আজমান নাসিরকে বিয়ে করার কারণে সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনার নানা ডালপালা গজাতে থাকে নেটিজেনদের মধ্যে।

গত ১৭ জুন ফেসবুকে লাল পোশাকে আংটিবদলের ছবি পোস্ট করেন অভিনেত্রী। এরপর গত ২১ জুন হবু স্বামীর সঙ্গে দুটি ছবি প্রকাশ করে লেখেন, ‘তাহার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ।’

ফেসবুক পোস্টে চমক জানান, অর্থ কখনো দাম্পত্য জীবনের ভিত্তি হতে পারে না। তাদের ভালোবাসা কিংবা একসঙ্গে থাকার হিসাবটা টাকা দিয়ে কখনো পরিমাপ করা যাবে না।

কিন্তু এ কেমন ভালোবাসা, শেষ পর্যন্ত বিবাহিত পুরুষের তৃতীয় স্ত্রী হলেন চমক। ভালোবাসার দিক দিয়েও কি জিততে পেরেছেন অভিনেত্রী, এমন প্রশ্ন এখন নেটিজেনদের মনে।

জানা গেছে, ২০০৮ সালের ১০ জুন নাসির প্রথম বিয়ে করেন সামান্তা ইসলামকে। ২০১১ সালে তাদের সংসারে আসে একটি কন্যা সন্তান। এরপর ২০২০ সালে তাদের বিবাহিত জীবনের বিচ্ছেদ ঘটে।

২০১৮ সালে লামিয়া ফারহিনকে বিয়ে করেন নাসির। ২০২০ সালে তাদের সংসারেও একটি কন্যা সন্তান জন্ম নেয়। তারপর গত বছর বিচ্ছেদের পথে হাঁটেন নাসির।

এ দুই বিয়ের পর এ বছর চমককে তৃতীয় বিয়ে করেন নাসির। একে একে তিন বিয়ে করায় বিচলিত চমক ভক্তরা।

২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৭’ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ নির্বাচিত হয়ে শোবিজে পা রাখেন চমক। এমবিবিএস পরীক্ষা শেষ করে নাটক ও সিরিজে অভিনয় শুরু করেন। চমকের উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘অসমাপ্ত’, ‘ভাইরাল হাজব্যান্ড’, ‘হাউস নং ৯৬’, ‘মহানগর’, স্বামী নাসিরের সঙ্গে ‘দ্য লাস্ট হানিমুন’ ইত্যাদি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park