গত ২ জুলাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদলের ১৩৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।
বিএনপির অফিসিয়াল ওয়েবসাইট, মিডিয়া সেল ছাড়াও দপ্তরের দায়িত্বে থাকা আবদুস সাত্তার পাটোয়ারী কমিটির তালিকা প্রকাশ করেন। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর হাত থেকে আনুষ্ঠানিক ভাবে ওলামাদলের কেন্দ্রীয় কমিটির আহবায়ক মাওলানা সেলিম রেজা ও সদস্য সচিব এ্যাডঃ আবুল হোসেন কমিটি গ্রহন করেন।
কমিটিতে দ্বীপ হাতিয়ার সন্তান, কারা নির্যাতিত ছাত্রনেতা, নোয়াখালী জেলা ছাত্রদলের ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা ফারুক আল ফাহাদ কে সদস্য নির্বাচিত করা হয়। তিনি খালেদা জিয়ার গ্রেফতারের প্রতিবাদ আন্দোলনে গ্রেফতার হয়েছিলেন। যার মামলা এখনো চলমান। এছাড়াও বিএনপির সকল আন্দোলন সংগ্রামে তার সক্রিয় ভূমিকা দেখা গেছে। যার ফলে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত তার রয়েছে আলাদা মূল্যয়ন। পরিচিতি রয়েছে বিএনপির হাই কমান্ডের নেতৃত্বের সাথে।
হাতিয়া উপজেলার বুড়ির চর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে তার ফারুক আল ফাহাদ এর জম্ম। মৃত মাওলানা সোলাইমান ও মাতা খাদিজা খাতুন দম্পতির সন্তান ফারুক। তিন ভাইয়ের মধ্যে ফারুক আল ফাহাদ মেঝ। মুলত পারিবারিকভাবেই তিনি জাতীয়তাবাদী রাজনীতি তে উদ্বুদ্ধ হন।
ছোটবেলা থেকেই ধানের শীষ, প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও খালেদা জিয়ার প্রতি তার অগাধ ভালোবাসা ও আবেগ ছিলো। সেই থেকে তার বিএনপির রাজনীতি তে পথচলা শুরু।
Leave a Reply