জরুরি অধিবেশন ডেকে যৌক্তিকভাবে কোটা সংস্কার করে আইন পাসের দাবিতে আজ সকাল এগারোটায় গণপদযাত্রা করে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
সংবাদ সম্মেলনে সংগঠনের সমন্বয়কারীরা বলেন, তারা মুক্তিযোদ্ধা কোটার বিরোধী নয়, তবে নাতিপুতির পোষ্য কোটার বিরুদ্ধে। দিনভর অনলাইন ও অফলাইনের সমন্বয় সভা করে গতকাল বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে সংবাদ সম্মেলন করে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
শুক্রবার রাতে রাজধানীতে পুলিশের দায়ের করা মামলার পরিস্থিতি উস্কে দিচ্ছে বলে মনে করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়। দাবি আদায় না হলে, সাধারণ মানুষকে সাথে নিয়ে বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
Leave a Reply