চীন সফরে নিয়ে বিস্তারিত জানাতে আজ সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (১৪ জুলাই) বিকাল চারটায় গণভবনে সংবাদ সম্মেলন শুরু হবে। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে দেশটিতে তিনদিনের রাষ্ট্রীয় সফর শেষে বেইজিং থেকে গত বুধবার দেশে ফেরেন প্রধানমন্ত্রী।
বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিং পিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি এবং প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে প্রতিনিধি পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকসহ বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন।
গত ১০ জুলাই বাংলাদেশের প্রধানমন্ত্রী ও চীনের প্রধানমন্ত্রীর মধ্যে প্রতিনিধি পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকের পর উভয় দেশ ২১টি সমঝোতা দলিলে সই করে এবং সাতটি প্রকল্পের ঘোষণা দেয়।
Leave a Reply