1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ক্ষতিগ্রস্ত মেট্রো স্টেশন পরিদর্শনে গিয়ে আবেগাপ্লুত প্রধানমন্ত্রী

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪
  • ৭৬ বার পঠিত

শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন চলাকালে মিরপুর-১০ নম্বর মেট্রোরেল স্টেশনে ব্যাপক ভাঙচুর চালানো হয়।

বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালে মেট্রো স্টেশনটি পরিদর্শন করতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুষ্কৃতকারীদের ধ্বংসযজ্ঞ দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। এ সময় তাকে বারবার নিজের অশ্রু সংবরণের চেষ্টা করতে দেখা যায়।

পরিদর্শনকালে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধানমন্ত্রীর কাছে মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনের ক্ষয়ক্ষতি এবং এ দুটো স্টেশন পুনরায় চালুর বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন।

গত শুক্রবার কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচির মধ্যে মিরপুর-১০ ও কাজীপাড়া মেট্রো স্টেশনে ব্যাপক ভাংচুর চালানো হয়।

সোমবার (২২ জুলাই) মেট্রোরেলের ক্ষয়ক্ষতি নির্ধারণে মেট্রোরেল এমআরটি লাইন-৬ প্রকল্পের অতিরিক্ত পরিচালক অতিরিক্ত সচিব মোহাম্মদ জাকারিয়াকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়।

ডিএমটিসিএলের কর্মকর্তারা জানান, তদন্ত কমিটি ক্ষয়ক্ষতির প্রতিবেদন জমা দিলে পুনরায় মেট্রোরেল চালুর সময়সূচি ঘোষণা করা হবে।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park