1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

শিল্পীদের সংগঠন থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিলেন মম

  • আপডেট সময় : সোমবার, ৫ আগস্ট, ২০২৪
  • ৬৩ বার পঠিত

বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আন্দোলনে শোবিজ অঙ্গনের তারকারা বিভিন্নভাবে নিজেদের অবস্থান তুলে ধরছেন। কেউ শিক্ষার্থীদের দাবির পক্ষে আওয়াজ তুলছেন, কেউ আবার চলমান আন্দোলনের পেছনে অসৎ কোনো উদ্দেশ্য খুঁজে পাচ্ছেন।

এমন অবস্থায় শুরু থেকেই আন্দোলনে শিক্ষার্থীদের পক্ষে সরব ছিলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম। কিন্তু ‘Actors Equity Bangladesh’ নামের শিল্পীদের একটি সংগঠনের নীরব ভূমিকার কারণে কষ্ট পেয়েছেন তিনি। যে কারণে সেই সংগঠন থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছেন অভিনেত্রী।

জাকিয়া বারী মম বর্তমান এই সংগঠনের কার্যনির্বাহী সদস্য। রোববার (৪ আগস্ট) রাতে ফেসবুকে এক বিবৃতিতে কমিটি থেকে অব্যাহতি নেওয়ার বিষয়টি জানান।

বিবৃতিতে মম লেখেন, ইক্যুইটি মানে ন্যায়, ন্যায়বিচার। ন্যায়ের কথা বলে চলমান পরিস্থিতিতে ন্যায়ের সঙ্গে প্রকাশ্যে আপস মেনে নেওয়া ব্যক্তিগতভাবে আমার পক্ষে সম্ভব হচ্ছে না। কারণ, শিল্পী হিসেবে আমি আমার দায়বদ্ধতার জায়গায় দায়বদ্ধ। সেই দায়বদ্ধতা থেকে আমি ‘Actors Equity Bangladesh’ থেকে অব্যাহতি গ্রহণ করলাম।

অভিনেত্রী আরও লিখেন, অভিনেতা-অভিনেত্রীদের প্রাণের এই সংগঠন দেশ তথা জাতীয় বিষয়ে লোক দেখানো অভিনয় না করে বিবেক এবং চেতনা বোধ জাগ্রত করে মাথা সমুন্নত রেখে এগিয়ে যাক সেই আশাবাদ ব্যক্ত করছি।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park