1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সচেষ্ট সরকার, অস্থিরতার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

ড. ইউনূসকে নিয়ে যা বললেন ফখরুল

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ৯৩ বার পঠিত

নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে চলমান সহিংসতা ও সংকট কেটে যাবে বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (৮ আগস্ট) পঙ্গু হাসপাতালে আন্দোলনের আহতদের দেখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

ফখরুল বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ড. ইউনূসকে ছাত্র ও গোটা জাতির পক্ষ থেকে মনোনীত করা হয়েছে। তার মতো মানুষ সফল নেতৃত্ব দিয়ে দেশের বর্তমান পরিস্থিতি সারিয়ে তুলবেন।

ছাত্রদের স্বেচ্ছাসেবকের ভূমিকা নিয়ে তিনি বলেন, ছাত্ররা দেশের কল্যাণে মানুষের জন্য কাজ করছেন। আমি অভিভূত হয়েছি। গণতন্ত্র ফেরাতে তারা অগ্রণী সেনার ভ্যানগার্ড হিসেবে কাজ করেছেন।

বিএনপির এই নেতা বলেন, আন্দোলনে শরিক হওয়া অসংখ্য ছাত্র ও নাগরিককে আমরা হারিয়েছি। আহত হয়েছেন হাজার হাজার মানুষ। পঙ্গু হাসপাতালে প্রায় এক মাসে ৬০০ এর বেশি মানুষ গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। এরকম অসংখ্য হাসপাতালেই এমন চিত্রই দেখা যাবে।

মির্জা ফখরুল বলেন, হাসপাতালের দৃশ্য দেখার মতো নয়। ছোট ছোট বাচ্চারাও গুলিবিদ্ধ হয়েছে। এ নিন্দা ও প্রতিবাদ জানানোর ভাষা খুঁজে পাচ্ছি না।

বিএনপি মহাসচিব বলেন, ভয়াবহ দানব সরকারের পতন হয়েছে। ছাত্র আন্দোলনের সবাইকে স্যালুট ও অভিবাদন জানান মির্জা ফখরুল।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park