কর্মবিরতিসহ সকল কর্মসূচি প্রত্যাহার করে কাজে যোগ দিচ্ছেন আন্দোলনরত পুলিশ সদস্যরা। সোমবার (১২ আগস্ট) থেকে কাজে যোগ দিচ্ছে এই বাহিনী। রবিবার (১১ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠকের পর আন্দোলনকারী পুলিশ সদস্যদের সমন্বয়ক পরিদর্শক জাহিদুল ইসলাম ও কনস্টেবল শোয়াইব হাসান এই ঘোষণা দেন। গণমাধ্যমের প্রতিবেদনসূত্রে এসব তথ্য জানা গেছে।
জানা যায়, স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপিসহ সংশ্লিষ্টদের কাছ থেকে দাবি পূরণের প্রতিশ্রুতি পাওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও ওই বৈঠকে পুলিশের ইউনিফর্ম ও লোগোয় পরিবর্তন আনার সিদ্ধান্ত হয়েছে বলেও জানা গেছে।
উল্লেখ্য যে, কর্মস্থলে নিরাপত্তা, আন্দোলনে সহিংসতায় আহত-নিহতদের ক্ষতিপূরণ, পুলিশ সংস্কারসহ ১১ দফা দাবিতে বিক্ষোভ করছিলেন পুলিশ সদস্যরা। গত ৮ আগস্ট পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যগণ আইজিপির সঙ্গে পুলিশ হেডকোয়ার্টার্সের অফিস কক্ষে সাক্ষাৎ করে ১১ দফা দাবি তুলে ধরেন মাঠ পুলিশ সদস্যরা। সেই কর্মসূচী প্রত্যাহার করে কাজে যোগ দিচ্ছে পুলিশ বাহিনী।
Leave a Reply