1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

রণবীরের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের দীর্ঘ দিন পর মুখ খুললেন ঐশ্বরিয়া

  • আপডেট সময় : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ১৫৪ বার পঠিত

সিনেমার পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করা নিয়ে সাবেক বিশ্বসুন্দরী বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন কথা বলেছেন। তিনি জানিয়েছেন, পর্দায় চুম্বন করলেই সিনেপ্রেমীদের মাঝে কেমন আলোচনা হবে তা তিনি জানেন। পর্দায় চুম্বন দৃশ্য নিয়ে স্পষ্টবাদী ও বুদ্ধিমতী অভিনেত্রী বলেও আখ্যা দেন নিজেকে।

এক সময় ঐশ্বরিয়া রাইয়ের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিটি মুক্তি পেয়েছিল। ছবিতে রণবীর কাপুরের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেছিলেন তিনি। পর্দায় চুম্বন দৃশ্যে অভিনয় করা কি অভিনেতা-অভিনেত্রীদের জন্য খুব সহজ? আনন্দবাজারের এক সাক্ষাৎকারে এ বিষয়ে প্রশ্ন করা হলে ঐশ্বরিয়া রাই বচ্চন বলেছিলেন, আমি ঠিক করেছিলাম অন্য কেউ আমার ভবিষ্যৎ নির্ধারণ করবে না। সে জন্যই ‘প্রাইড অ্যান্ড প্রেজুডিস’-এ কাজ করতে পেরেছি। তা ছাড়া চিত্রনাট্যে একটি অন্তরঙ্গ দৃশ্য ছিল, সেখানে রণবীর কাপুরের সঙ্গে চুম্বন দৃশ্যে অভিনয় করতে হবে। তিনি বলেন, আমি পরিচালককে বলেছিলাম, এটি তেমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়, তবে আমরা চুম্বন দৃশ্য বাদ দিতে পারি।

ঐশ্বরিয়া রাই বলেন, সেই একই সময়ে ‘শব্দ’ ছবিতে অভিনয় করেছিলাম। নারী পরিচালক ছিলেন। ছবিতে চুম্বন দৃশ্য ছিল না। তবে অন্তরঙ্গ দৃশ্য ছিল। পরে আমরা হাসাহাসি করেছিলাম। একটা দূরত্ব বজায় রেখে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমি জানি, পর্দায় চুম্বন দৃশ্যে অভিনয় করলে নেটিজেনদের মাঝে কতটা সমালোচনা হবে।

হৃতিক রোশনের সঙ্গে ‘ধুম ২’ সিনেমায় ঐশ্বরিয়া রাইয়ের অন্তরঙ্গ দৃশ্য ছিল। সেখানেও তিনি অভিনয় করেন। সেই চুম্বন দৃশ্য নিয়ে নেটিজেনদের মাঝে তুমুল সমালোচনার মুখে পড়েছিলেন এ অভিনেত্রী। তবে সেই দৃশ্য চিত্রনাট্যের প্রয়োজনেই রাখা হয়েছিল বলে মনে করেন ঐশ্বরিয়া রাই বচ্চন।

উল্লেখ্য, বলিউডে অনেক দিন ধরেই গুঞ্জন চলছে— ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনের সংসারে ভাঙন ধরেছে। তবে এ নিয়ে এখন পর্যন্ত দুজনের কেউই মুখ খোলেননি। গত ১২ জুলাই অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে গিয়েছিল বচ্চন পরিবার। সেখানে বিয়েতে একসঙ্গে দেখা যায়নি ঐশ্বরিয়া ও আরাধ্যাকে। তারা আলাদা গিয়েছিলেন। তবে এমনকি অভিষেকও মা-বাবা, বোন-দুলাভাইদের সঙ্গেই বিয়েবাড়িতে গিয়েছিলেন। পরে অবশ্য বিয়ের অনুষ্ঠানের মধ্যে অভিষেককে মেয়ে-স্ত্রীর পাশে এসে বসতে দেখা যায়। আবার ১৩ জুলাই অনন্ত আম্বানি ও রাধিকার শুভ আশীর্বাদের অনুষ্ঠানেও একাই গিয়েছিলেন ঐশ্বরিয়া। তবে ডিভোর্স নিয়ে এখনো দুজনের কেউ কথা না বললেও বচ্চন পরিবার থেকে বের হয়ে মায়ের সঙ্গেই থাকছেন ঐশ্বরিয়া।

উল্লেখ্য, বলিউড অভিনেতা অভিষেক বচ্চন ও অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন ২০০৭ সালের এপ্রিলে সাতপাকে বাঁধা পড়েন। ২০১১ সালে জন্ম হয় তাদের মেয়ে আরাধ্যা বচ্চনের। ঐশ্বর্য-অভিষেকের বিচ্ছেদ আর বচ্চন পরিবারের অশান্তির খবর গত বছর থেকে জোরালো হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park