1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সচেষ্ট সরকার, অস্থিরতার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

পূর্ণমাত্রায় চালু হয়েছে জাতীয় জরুরি সেবা ৯৯৯

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ৭৯ বার পঠিত

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর ভেঙে পড়েছিল পুলিশের চেইন অব কমান্ড। জরুরি সাহায্য চেয়ে মানুষজনের কল এলেও সঠিকভাবে রেসপন্স করতে পারেনি জাতীয় জরুরি সেবা ৯৯৯ কর্তৃপক্ষ।

তবে সোমবার (১২ আগস্ট) রাত থেকে ফের পূর্ণমাত্রায় শুরু হয়েছে ৯৯৯ এর জরুরি সেবা।মঙ্গলবার (১৩ আগস্ট) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো ক্ষুদে বার্তায় এতথ্য জানানো হয়েছে।

যোগাযোগ করা হলে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মধ্যেও পূর্ণমাত্রায় সেবা চালু ছিল। তবে সরকার পতনের পর দেশের সার্বিক পরিস্থিতির মধ্যে অনেক কল এলেও আমরা সব কলের সেবা দিতে পারিনি, থানা পুলিশের সেবা কাঙ্ক্ষিত মাত্রায় না পাওয়ার কারণে। তবে এসময় পরামর্শ ও অ্যাম্বুলেন্স সেবা চলমান ছিল। গতকাল সোমবার থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ফের পূর্ণমাত্রায় ৯৯৯ এর জরুরি সেবা শুরু হয়েছে।

৯৯৯ হলো বাংলাদেশের জাতীয় জরুরি সেবা নম্বর। যেকোনো দুর্ঘটনার মুখোমুখি হলে জরুরি সেবা পেতে দেশের যেকোনো স্থান থেকে যে কেউ এই নম্বরে ফ্রি ফোন করতে পারেন।

নম্বরটিতে ফোন করে পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স সেবা কিংবা এ-সংক্রান্ত তথ্য পাওয়া যায়। দিন-রাত ২৪ ঘণ্টা এ কল সেন্টার চালু থাকে। এই কল সেন্টারটি বাংলাদেশ পুলিশের অধীন পরিচালিত হচ্ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park