গোয়েন্দা শাখার সাবেক প্রধান হারুন অর রশীদের বিপুল সম্পদের খোঁজ মিলেছে কিশোরগঞ্জে। নিজের, স্ত্রী-সন্তান, স্বজনদের নামে-বেনামে কেনা হয়েছে ফ্ল্যাট ও রিসোর্ট।
জানা যায়, কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের হোসেনপুর গ্রামে দক্ষিণের হাওরে প্রায় ৪০ একর জায়গাজুড়ে অত্যাধুনিক ‘প্রেসিডেন্ট রিসোর্ট এবং কিশোরগঞ্জ শহরের নীলগঞ্জ রোড, উকিলপাড়া এলাকায় তিন তলাবিশিষ্ট বড় ফ্ল্যাটের সন্ধান পাওয়া গেছে। প্রায় এক’শ কোটি টাকা ব্যয়ে একটি পুকুরের চারপাশে নির্মাণ করা হয়েছে প্রেসিডেন্ট রিসোর্ট। ২০২১ সালের তিন সেপ্টেম্বর রিসোর্টটি উদ্বোধন করা হয়। রিসোর্টটির ব্যবস্থাপনা পরিচালক তার ছোট ভাই ডা. শাহরিয়ার।
হারুনের আমন্ত্রণে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক আইসিটি মন্ত্রীসহ দেশের সরকারি-বেসরকারি শীর্ষ পর্যায়ের আমলা ও রাজনীতিবিদরা রিসোর্ট পরিদর্শন করেন। সাত বছর আগে উকিলপাড়ায় নির্মাণ করা হয় একটি ফ্ল্যাট।
Leave a Reply