1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সচেষ্ট সরকার, অস্থিরতার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

উপদেষ্টাদের দপ্তর পুনর্বন্টন ও বাড়তি দায়িত্ব

  • আপডেট সময় : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ২৪৫ বার পঠিত

নতুন করে আরও চার উপদেষ্টা শুক্রবার (২৬ আগস্ট) শপথ নেয়ার পর অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সংখ্যা দাঁড়িয়েছে ২১ জনে। এছাড়া একইদিন উপদেষ্টাদের দপ্তর পুনর্বন্টন ও কয়েক উপদেষ্টাকে বাড়তি দায়িত্ব দেয়া হয়েছে। রাত সাড়ে ৮টার দিকে জনপ্রাশসন মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নতুন উপদেষ্টাদের মধ্যে ওয়াহিদ উদ্দিন মাহমুদকে পরিকল্পনা ও শিক্ষা মন্ত্রণালয়, মুহাম্মদ ফাওজুল কবির খানকে বিদ্যুৎ, জ্বালানি মন্ত্রণালয়, সড়ক ও সেতু মন্ত্রণালয় এবং রেল মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাংগীর আলম চৌধুরীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হো‌সেনের দপ্তর পরিবর্তন করে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

বাড়তি দায়িত্ব হিসেবে অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদকে বাণিজ্য মন্ত্রণালয়ের, আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান ও সংস্কৃত মন্ত্রণালয়ের, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খানকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা রিজওয়ানা হাসানকে পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে।

এছাড়া, ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলামকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের, মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজমকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park