1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

আলিয়ার পর ধর্ষণকাণ্ডের প্রতিবাদ আনুশকার

  • আপডেট সময় : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ৭৭ বার পঠিত

কলকাতায় নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় উত্তাল ভারত। সাধারণ মানুষের পাশাপাশি অপরাধীদের কঠোর শাস্তির দাবিতে গর্জে উঠেছে টালিউড তারকারাও। বলিউড সুপারস্টাররাও পিছিয়ে নেই। আলিয়া-কারিনাদের পর এবার এ অপরাধের নিন্দা জানিয়ে প্রশ্ন তুললেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা।

সম্প্রতি আরজি করের ঘটনার বিচার চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন অভিনেত্রী আনুশকা। প্রশ্ন ছুঁড়ে তিনি লিখেছেন, এবার আপনার অজুহাত কী হবে? এবারও কী তার দোষ? কারণ পুরুষরা তো পুরুষ হবে, তাই না?

শুধু আনুশকা নয়, গত বৃহস্পতিবার অভিনেত্রী আলিয়া ভাটও ইনস্টাগ্রাম পোস্ট শেয়ার করে লিখেছেন, আরেকটি নৃশংস ধর্ষণ। উপলব্ধির আরেকটি দিন যে, নারীরা কোথাও নিরাপদ নয়।

আলিয়ার পোস্টে আরও উল্লেখ করা হয়েছে যে, ২০২২ সালে ভারতে প্রতিদিন প্রায় ৯০টি ধর্ষণের ঘটনা ঘটেছে, যা এই সহিংসতার ব্যাপক প্রকৃতিকে নির্দেশ করে।

শুধু তাই নয়, এ বিষয়ে সরব হয়েছেন অভিনেত্রী কারিনা কাপুর, প্রীতি জিনতাও।

কারিনা লিখেছিলেন, ১২ বছর পরে একই ঘটনা, একই প্রতিবাদ। কিন্তু আমরা এখনও পরিবর্তনের জন্য অপেক্ষা করে চলেছি।

অন্যদিকে প্রীতি জিনতা প্রচণ্ড রেগে গিয়ে লিখেছেন, কলকাতার এই ধর্ষণকাণ্ড ‘অত্যন্ত জঘন্য’। নারীদের নিরাপত্তার ওপর জোর দিতে হবে। আর সেই সঙ্গে দোষীদের কঠোর শাস্তিরও দাবি তুলেছেন প্রীতি। এর আগে অবশ্য এই ঘটনাকে ‘ভয়ংকর’ বলে দাবি করেছেন কঙ্গনা রানাউত। সিবিআই তদন্তের দাবি তুলেছিলেন তিনি। ক্ষোভ প্রকাশ করে বিচার চেয়েছেন স্বরা ভাস্কর এবং রিচা চাড্ডার মতো অভিনেত্রীরাও।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park