সহিংসতা ও হত্যার ঘটনায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অভিযুক্তদের জবাবদিহিতার মুখোমুখি করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। তাগিদ দেয়া হয়েছে সংখ্যালঘু জনগোষ্ঠীর পূর্ণ সুরক্ষা নিশ্চিতের।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে মঙ্গলবারের ব্রিফিংয়ে মহাসচিব আন্তেনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন দ্যুজারিক এসব জানান।
প্রশ্নোত্তর পর্বের শুরুতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের কাছে পাঠানো মহাসচিবের চিঠির বিষয়বস্তু নিয়ে তিনি কথা বলেন। জানান, ওই চিঠিতে বাংলাদেশে শান্তি ফেরানো এবং জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের চেষ্টাকে স্বাগত জানিয়েছেন মহাসচিব। বাংলাদেশে গণঅভ্যুত্থানে প্রাণহানি ও দেখা মাত্র গুলির নির্দেশ নিয়ে প্রশ্নের জবাব দেন দ্যুজারিক।
তিনি বলেন, সংকটের শুরু থেকেই দায়বদ্ধতার কথা বলেছে জাতিসংঘ। রাজনৈতিক ও মানবাধিকার লঙ্ঘনের মতো বিষয়গুলো এবং এর সাথে জড়িতদের জবাবদিহির আওতায় আনারও তাগিদ দেন মহাসচিবের মুখপাত্র।
Leave a Reply