1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সচেষ্ট সরকার, অস্থিরতার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

আজ আওয়ামী লীগ নিষিদ্ধের শুনানি, সতর্ক অবস্থানে পুলিশ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ২২৯ বার পঠিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নির্বিচার হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দলটির নিবন্ধন বাতিল চেয়ে করা রিট আবেদনের ওপর শুনানি আজ বৃহস্পতিবার। গত মঙ্গলবার শুনানির দিন ধার্য করা হয়। এদিকে এই শুনানিকে ঘিরে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলো যেন কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে, সেজন্য সতর্ক অবস্থানে থাকবে পুলিশ।

গতকাল পুলিশের বিশেষ শাখার জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এক ডিআইজি স্বাক্ষর করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রিট শুনানি পরবর্তী প্রতিক্রিয়ায় আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনগুলো পুলিশের ওপর হামলা, ককটেল বিস্ফোরণ, গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই সমূহ) এবং যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগসহ প্রধান প্রধান সড়কে ব্যারিকেড দিয়ে সহিংস কর্মকাণ্ডে লিপ্ত হতে পারে।

এই অবস্থায় যেকোনো ধরনের সহিংস কর্মকাণ্ড প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েনপূর্বক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ, প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন ও নজরদারির নির্দেশনা দেওয়া হয়েছে।

পাশাপাশি কোনো অনভিপ্রেত ঘটনা ঘটার আশঙ্কা থাকলে সে তথ্য রাজনৈতিক-১ পূর্বাঞ্চলের জেলা ও মহানগর এবং রাজনৈতিক-২ পশ্চিমাঞ্চলের জেলা ও মহানগরে মেইল করে পাঠানোর অনুরোধ করা হয়েছে।

এর আগে, গত মঙ্গলবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মো. মাহবুবুল উল ইসলামের বেঞ্চ শুনানির আজ বৃহস্পতিবার দিন ধার্য করে আদেশ দেন। আদালতে রিটের পক্ষে রিটকারী আইনজীবী আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া নিজেই শুনানি করেন।

ছাত্র-জনতাকে নির্বিচার হত্যার দায়ে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে গত সোমবার রিটটি করা হয়। মানবাধিকার সংগঠন সারডা সোসাইটির পক্ষে নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া রিটটি করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park