1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

রক্তাক্ত অবস্থায় হাসপাতালে উর্বশী

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ৬৭ বার পঠিত

রক্তাক্ত অবস্থা হাসপাতালে গেছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিজেই জানিয়েছেন তিনি। প্রিয় তারকার এমন খবরে উদ্বিগ্ন অভিনেত্রীর ভক্ত-অনুরাগীরা। বুধবার (২১ আগস্ট) ইনস্টাগ্রামে এক স্টোরিতে নিজের গুরুতর আহতাবস্থা তুলে ধরেন এ অভিনেত্রী। রক্তাক্ত অবস্থায় তার হাসপাতালে যাওয়ার ছবি এবং ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিকমাধ্যমে।

ভারতীয় একটি গণমাধ্যমের সূত্রে জানা গেছে, বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলার রক্তাক্ত অবস্থায় হাসপাতালের বেডে আছেন। আঙুল দিয়ে রক্ত ঝরছে। মুখে অক্সিজেন মাস্ক নিয়ে বসে আছেন তিনি। স্টোরির ক্যাপশনে এ অভিনেত্রী লিখেছেন— ‘আমার জন্য দোয়া করবেন।’

সংবাদমাধ্যমের সূত্র জানায়, উর্বশীর ঠিক কী হয়েছে, তা এখনো জানা যায়নি। এমনকি তিনিও এ ব্যাপারে কিছুই জানাননি। অভিনেত্রীর দ্রুত সুস্থতা কামনা করেছেন তার ভক্ত-অনুরাগীরা।

এদিকে হঠাৎ কী হলো— এমন প্রশ্ন রীতিমতো রহস্যের জট বেঁধেছে ভক্তদের মনে। তার ভক্ত-অনুরাগীদের ধারণা— শুটিংয়ে হয়তো চোট পেয়েছেন উর্বশী। সুস্থ হয়ে ফের শুটিং ফ্লোরে ফেরার আহ্বানও জানিয়েছেন তার অনুরাগীদের একটি অংশ।

প্রসঙ্গত, ‘সিং সাব দ্য গ্রেট’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন উর্বশী রাউতেলা। এরপর ‘সনম রে’, ‘গ্রেট অ্যান্ড মস্তি’, ‘হেট স্টোরি-৪’-এর মতো সিনেমায় দেখা গেছে তাকে। এ ছাড়া আগামীতে ‘স্কন্দ’, ‘দিল হ্যায় গ্রে’এবং ‘ব্ল্যাক রোজ’ সিনেমায় দেখা যাবে এ অভিনেত্রীকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park