1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

কৃতির প্রেমিক ধোনির শ্যালক, কী করেন তিনি

  • আপডেট সময় : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৩ বার পঠিত

বলিউড অভিনেত্রী কৃতি শ্যাননের জীবনে এখন নতুন বসন্ত। আদিপুরুষ সহ-অভিনেতা প্রভাসের সঙ্গে প্রেমের জল্পনা এখন অতীত। শোনা যাচ্ছে, ব্রিটিশ যুক্তরাজ্যের কোটিপতি ব্যবসায়ীর প্রেমে পড়েছেন এ অভিনেত্রী। প্রেম নাকি তুঙ্গে! খুব জলদি বিয়ের পিঁড়িতেও বসতে চলেছেন কৃতি শ্যানন।

এ অভিনেত্রীর প্রেমিকের নাম কবির বাহিয়া। তিনি হচ্ছেন ব্রিটিশ কোটিপতি ব্যবসায়ী। আপতত কৃতি শ্যাননের সৌজন্যে সংবাদ শিরোনামে উঠে এলেও সোশ্যাল মিডিয়ায় পরিচিত মুখ এ নামজাদা ব্যবসায়ী। কারণ সাক্ষী ধোনির ঘনিষ্ঠ কবির। সে কারণেই ধোনির পরিবারের সঙ্গে হামেশাই দেখা মেলে তার। শোনা যায়, সম্পর্কে সাক্ষীর পাতানো ভাই কবির। সেই অর্থে ধোনির শ্যালক হন কৃতি শ্যাননের হবু বর।

প্রেমচর্চার খবরে সিলমোহর না দিলেও জল্পনা ফের উসকে দিলেন এ অভিনেত্রী। নেপথ্যে কবিরের সাম্প্রতিক ইনস্টাগ্রাম পোস্ট। গ্রিস থেকে সূর্যের কিরণ গায়ে মেখে একটি মিষ্টি ছবি পোস্ট করেন কবির। সেই ছবিতেই ভালোবাসার চিহ্ন আঁকলেন কৃতি। আর লাইক বটনে ক্লিক করতেই হইচই নেটিজেনদের মধ্যে। আশ্চর্যজনকভাবে গ্রিসের মাইকোনস দ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলেন কৃতিও। চর্চা একসঙ্গেই সময় কাটিয়েছেন দুজনে।

নিজেরা একসঙ্গে ছবি শেয়ার না করলেও কবির ও কৃতির বেশ কিছু ছবি অন্তর্জালে ভাইরাল হয়েছে। একটি রেস্তোরাঁয় এক টেবিলে দেখা গেছে দুজনকে। কখনো আবার পার্টি মুডে দেখা গেছে লাভ বার্ডসদের।

এর আগে সুশান্ত সিং রাজপুত, প্রভাসসহ একাধিক কো-স্টারের সঙ্গে নাম জড়িয়েছে কৃতি শ্যাননের। তবে আনুষ্ঠানিকভাবে আজও সিঙ্গল ৩৪ বছর বয়সি এ অভিনেত্রী। হিরোপন্তি অভিনেত্রীর চেয়ে বয়সে অনেকটা ছোট তার প্রেমিক। জানা যায়, কবির বহিয়ার বয়স সবে ২৫ বছর। সেই অর্থে কৃতির চেয়ে প্রায় ৯ বছরের ছোট তিনি। প্রেমের ক্ষেত্রে বয়স কোনো ফ্যাক্টর নয়, তা আগেই প্রমাণ করেছেন প্রিয়াংকা-নিকের মতো তারকারা। সেই পথেই কি হাঁটবেন কৃতি? উত্তর তো ভবিষ্যৎ বলে দেবে। তবে বিয়ের জল্পনায় জল ঢেলেছেন কৃতি। জানিয়েছেন, এ আলোচনায় বিরক্ত তিনি।

অভিনেত্রীর বলেন, ‘আমার নামে মিথ্যে বলা হচ্ছে। ব্যাপারটা আমার কাছে ভীষণ হতাশাজনক। আমার পরিবারের উপরেও এর প্রভাব পড়ছে। সবাই আমাকে মেসেজ পাঠাচ্ছে। আমাকে আবার তাদের ব্যাপারটা পরিষ্কার করতে হচ্ছে। ভীষণ অসহ্য লাগছে এই গোটা ব্যাপারটা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park