রাষ্ট্র পুনর্গঠনের রোডম্যাপ দ্রুত ঘোষণা ও গণভবনকে ‘জুলাই স্মৃতি জাদুঘর’ করাসহ ৫ দফা দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শহীদি মার্চ কর্মসূচি শেষে বৃহস্পতিবার (৫ আগস্ট) রাতে এ দাবি জানান সমন্বয়ক আবু বাকের মজুমদার।
বৃহস্পতিবার বিকালে রাজু ভাস্কর্যের সামনে থেকে শহীদি মার্চ রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। পরে সমাবেশে সমন্বয়ক আবু বাকের মজুমদার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৫ দফা দাবি তুলে ধরেন।
সমন্বয়ক সারজিস আলম বলেন, ছাত্র জনতার গণভ্যুত্থানে যে স্বাধীনতা অর্জিত হয়েছে তা বৃথা যেতে দেয়া হবে না।
তিনি আরও বলেন, কোনো চাঁদাবাজ, ক্ষমতার অপব্যবহারকারী ও সিন্ডিকেটের জায়গা এই বাংলাদেশে হবে না।
Leave a Reply