1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশকে ১০০ কোটি ডলার ঋণ সহায়তা দেওয়ার আশ্বাস বিশ্বব্যাংকের

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮২ বার পঠিত

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ব্যাংক খাতে তারল্য নিরসনে বিশ্বব্যাংকের কাছে ঋণ সহায়তা চেয়েছে সরকার। পাশাপাশি আর্থিক খাত সংস্কার এবং বাজেট সহায়তা হিসাবে ঋণ চাওয়া হয়েছে সংস্থাটির কাছে।

মঙ্গলবার বিশ্বব্যাংকের দক্ষিণ এশীয় অঞ্চলের পরিচালক ম্যাথিও এ ভার্জিনসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন অর্থ উপদেষ্টা।

সালেহউদ্দিন আহমেদ আরও বলেন, সংস্থার সঙ্গে একটি ইতিবাচক আলোচনা হয়েছে। তারা বাংলাদেশকে অর্থনৈতিক খাতের সংস্কার এবং বাজেট সহায়তা করবে। তবে সবকিছুই যাতে সহজ এবং বাস্তবায়নযোগ্য হয় এমনটাই আলোচনা হয়েছে যোগ করেন অর্থ উপদেষ্টা।

বৈঠক সূত্র জানায়, আর্থিক খাত সংস্কারে বাংলাদেশকে ১০০ কোটি ডলারের ঋণসহায়তা নিয়ে আলোচনা হয়েছে বিশ্বব্যাংকের সঙ্গে। এর মধ্যে পলিসি বেসড ঋণ ৭৫ কোটি ডলার এবং ইনভেস্টমেন্ট ঋণ ও গ্যারান্টি ফ্যাসিলিটি হিসেবে ২৫ কোটি ডলারের সহায়তা দেওয়া হবে।

বৈঠক প্রসঙ্গে উপদেষ্টা আরও বলেন, বিশ্বব্যাংক বাংলাদেশের একটি বড় দাতাগোষ্ঠী। তাদের সঙ্গে ঋণ সহায়তা নিয়ে যে আলোচনা হয়েছে তা এ বছর কিছু ছাড় দেবে, বাকিটা আগামী বছর আলোচনা হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park