1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

তোফাজ্জলকে পিটিয়ে হত্যা, ৬ ঢাবি শিক্ষার্থী গ্রেফতার

  • আপডেট সময় : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৪ বার পঠিত

চোর সন্দেহে ফজলুল হক হলে তোফাজ্জল হোসেনকে পিটিয়ে হত্যার অভিযোগে ঢাবির ছয় শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ।

মোবাইল চোর সন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে আটকে রেখে দফায় দফায় পেটানো হয় মানসিক ভারসাম্যহীন যুবক তোফাজ্জাল হোসেনকে। হত্যার আগে তোফাজ্জলকে ভাত খেতে দেয় হলের কিছু শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) এ ঘটনায় বাদি হয়ে শাহবাগ থানায় মামলা দায়ের করেন বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসের সুপারভাইজার মোহাম্মদ আমানউল্লাহ। মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হয়। একই সাথে সাত সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সিসি ফুটেজ দেখে বাকিদের সনাক্ত করা হবে, জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ।

এদিকে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শামীমকে পিটিয়ে হত্যার অভিযোগে আট শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একটি মামলাও হয়েছে এ ঘটনায়। বুধবার সন্ধ্যায় বিক্ষুব্ধ কয়েকজন শিক্ষার্থী শামীমকে গণপিটুনি দেয়। পরে পুলিশ গুরুতর আহত শামীমকে সাভার গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করার পর রাত ১০টার দিকে মৃত্যু হয় তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park