1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

ধর্ষণকাণ্ডে গ্রেফতার তামান্নার নৃত্য পরিচালক

  • আপডেট সময় : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৮ বার পঠিত

কিশোরী বয়সেই এক তরুণীকে একটি রিয়্যালিটি শোর আসরে ভালো নাচ দেখে নজর পড়েছিল তেলেগু ছবির নৃত্যপরিচালক জানি মাস্টারের। সেই সময় তাকে সহকারী হিসাবে কাজ করার প্রস্তাব দেন তিনি। সেই থেকে শুরু। সহকারী হিসেবে কাজের পাশাপাশি বছরের পর বছর চলেছে যৌন নির্যাতনও। তিনি তামান্নার নৃত্য পরিচালক বলে জানা গেছে।

অবশেষে আইনি পদক্ষেপ নিয়েছেন ওই তরুণী। তার ভিত্তিতে গোয়ার একটি হোটেল থেকে আটক করা হয় শেখ জানি বাসারকে। পরে তাকে গ্রেফতার করা হয়। নৃত্যপরিচালক জানি হচ্ছেন বর্তমানে মুক্তিপ্রাপ্ত আলোচিত সিনেমা ‘স্ত্রী ২’র দুটি জনপ্রিয় গান ‘আজ কি রাত’ ও ‘আই নেহি’-র কোরিওগ্রাফার।

বৃহস্পতিবার তাকে গ্রেফতার করে হায়দরাবাদের সাইবারবাদ পুলিশ। পকসো আইনি মামলা করা হয়েছে জানির বিরুদ্ধে। তার অভিযোগ— নিজের সহকারীকে ধর্ষণের করেছেন তিনি। কয়েকটি শারীরিক পরীক্ষা করার পর তাকে স্থানীয় আদালতে পেশ করা হবে বলে জানা যাচ্ছে।

সহকারী নৃত্যপরিচালকের অভিযোগ— জানি মাস্টার একাধিকবার তাকে যৌন হেনস্তা করেছেন। ভয় দেখিয়ে বারবার ওই তাকে যৌন নির্যাতন করা হয়। নির্যাতিতার বয়স এখন ২১ বছর। কিন্তু ২০১৯ সালে প্রথম তাকে ধর্ষণ করা হয় বলে জানা গেছে। ফলে পকসো আইনের ভিত্তিতে অভিযোগ করা হয়েছে ‘স্ত্রী ২’-এর নৃত্যপরিচালকের বিরুদ্ধে।

নির্যাতিতা জানিয়েছেন, একটি রিয়্যালিটি শো-এ প্রথম তাকে দেখেন জানি মাস্টার। তার পরেই তাকে সহকারী পদে কাজ করার প্রস্তাব দেন তিনি। এর পর থেকে ওই তরুণীকে নানা ভাবে হেনস্তা করা শুরু করেন জানি মাস্টার। এমনকি তার স্ত্রীর বিরুদ্ধেও হেনস্তার অভিযোগ করেছেন নির্যাতিতা।

তেলেগু ছবির জগতে জানি মাস্টার নৃত্যপরিচালক হিসাবে বেশ পরিচিত মুখ। কন্নড় ছবিতেও কাজ করেছেন তিনি। একাধিক জনপ্রিয় গান রয়েছে তার পরিচালনার তালিকায়।

বলিউডে তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে— ‘তেরি বাতোঁ মে অ্যায়সা উলঝা জিয়া’, ‘লাল পিলি আঁখিয়া’। সম্প্রতি ‘স্ত্রী’ ছবির গানে নৃত্যপরিচালনা করে খবরের শিরোনামে আসেন তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park