জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেখানে ভারতীয় সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে গেছেন ড. ইউনূস। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ভারতীয় বার্তা সংস্থা এএনআই এ সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করেছে।
এএনআই বলছে, হোটেলের লিফটে ওঠার আগে ভারতীয় সাংবাদিকরা ড. ইউনূসকে প্রশ্ন করার চেষ্টা করেন। এ সময় কয়েকজন সাংবাদিক তার খুব কাছে চলে যান। তখন তাদের ঠেলে দূরে সরিয়ে দেন এক নিরাপত্তারক্ষী।
এ সময়ের একটি ভিডিও পোস্ট করে এএনআইর ক্যাপশনে বলা হয়েছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস গতকাল গভীর রাতে যে হোটেলে পৌঁছেছেন সেখানে ভারতীয় গণমাধ্যমের প্রশ্ন এড়িয়ে গেছেন।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৯তম অধিবেশনে যোগদান করায় শুভেচ্ছা জানিয়েছে জাতিসংঘ। প্রধান উপদেষ্টা এমন এক গুরুত্বপূর্ণ সময়ে এ সফর করছেন যখন বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ লাভের ৫০ বছরপূর্তি উদযাপন করছে।
এদিকে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করেন ড. ইউনূস। বৈঠকে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে রচিত হওয়া নবরূপে গণতন্ত্র ফিরে পাওয়া বাংলাদেশ পুর্নগঠনে সরকারের পাশে থাকার আশ্বাসও মার্কিন প্রেসিডেন্টের।
Leave a Reply