1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সচেষ্ট সরকার, অস্থিরতার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সাবেক মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার মারা গেছেন

  • আপডেট সময় : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০০ বার পঠিত

সাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এবং দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নি ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। সদ্যপ্রয়াত এ জননেতা স্ত্রী, দুই কন্যা, জামাতা ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

রোববার (২৯ সেপ্টেম্বর) রাত ৮টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ফিজার। তার জামাতা আওয়ামী লীগের আন্তর্জাতিকবিষয়ক উপকমিটির সদস্য তারিক শমী এ খবর নিশ্চিত করেছেন।

দীর্ঘদিন ধরে গলার ক্যানসারে ভুগছিলেন মোস্তাফিজুর রহমান ফিজার। জনপ্রিয় এ সংসদ সদস্যের মৃত্যুতে দিনাজপুর আওয়ামী লীগসহ তার নির্বাচনী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মোস্তাফিজুর রহমান ১৯৭৭ সালে বাংলাদেশ আওয়ামী লীগের দিনাজপুর জেলা কমিটির সদস্য, ১৯৮০ সালে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং ১৯৯২ সালে সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং ২০১৩ সালে অনুষ্ঠিত কাউন্সিলে তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন।

১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্বর হত্যাকাণ্ডের প্রতিবাদ করায় ১৩ অক্টোবর ১৯৭৫ সালে সেনা হেফাজতে এবং ১৯৯০ সালে স্বৈরাচারবিরোধী আন্দোলনের জন্য জেলে প্রেরণ করা হয় তাকে।

মোস্তাফিজুর রহমান ফিজার ১৯৮৬ সালে প্রথমবার এবং পরবর্তীতে ১৯৯০, ১৯৯৬, ২০০১, ২০০৮ এবং ২০১৪ সালে দিনাজপুরের ফুলবাড়ি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৯ সালে তিনি বন ও পরিবেশ প্রতিমন্ত্রী এবং ৩১ জুলাই ২০০৯ থেকে ২১ নভেম্বর ২০১৩ পর্যন্ত ভূমিপ্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০১৪ সালের ১২ জানুয়ারি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী হন তিনি।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park