আশ্বিনের বৃষ্টিতে জলাবদ্ধতার সাথে যানজট, ভোগান্তির নতুন মাত্রায় নগরবাসী। বুধবার বিকেল থেকে থেমে থেমে বৃষ্টিতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পরেছেন খেটে খাওয়া এবং অফিসগামী যাত্রী ও পথচারিরা। নগরীর বিভিন্ন এলাকা তলিয়ে আছে পানির নিচে। সমস্যা সমাধানে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন রাজধানীবাসী।
বুধবার বিকেল থেকে টানা বৃষ্টি। বৃহস্পতিবার সকালেও কাটেনি বৃষ্টির রেশ। বুধবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত রাজধানীতেই ২৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে দেখা দিয়েছি জলাবদ্ধতা। ফলে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। কিছু কিছু এলাকায় জলাবদ্ধতা যেন নিয়মমাফিক। এসব এলাকার বাসিন্দাদের দাবি বারবার বলেও কোন সুরাহা হয়নি পরিস্থিতির।
জলাবদ্ধতার কারনে ইঞ্জিন বিকল হয়ে অনেক এলকাতেই দেখা দিয়েছে যানজট। একদিকে যানজট অন্যদিকে গাড়ির সংকটে অফিসগামীরা। জলাবদ্ধতার অজুহাতে রিকশা ভাড়া বাড়িতি রাখারও অভিযোগ করেন অনেকে।
আবহাওয়া অফিস বলছেন, আগামী দু–তিন দিন বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। দেশের চারটি সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলছে আবহাওয়া অফিস।
Leave a Reply