বাংলাদেশের এগিয়ে যাওয়ায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন ঢাকায় সংক্ষিপ্ত সফরে আসা মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণে সক্ষম বলেও আশাবাদ তার। আর ড. ইউনূসের বিশ্বাস, দু’দেশের সম্পর্ক উন্নীত হবে নতুন উচ্চতায়।
ঘণ্টা কয়েকের সংক্ষিপ্ত সফরে শুক্রবার দুপুরে ঢাকায় পৌঁছান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। হযরত শাহজালাল আন্তর্জাতিক বন্দরে তাকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বিমানবন্দরেই মালয়েশিয়ান প্রধানমন্ত্রীকে দেয়া হয় গার্ড আব অনার।
পরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে হয় দুই শীর্ষ নেতার বৈঠক। এতে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, নতুন কর্মসংস্থান তৈরি এবং ভিসা সহজীকরণের বিষয়ে আলোচনা হয়। অন্তবর্তীকালীন সরকারের প্রতি সমর্থন জানিয়ে, বাংলাদেশে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
বৈঠক শেষে যৌথ বিফ্রিং এ নানা জটিলতায় মালয়েশিয়ায় যেতে না পারা ১৮ হাজার কর্মীকে প্রথম দফায় সহযোগিতার আশ্বাসও দেয়া হয়। আনোয়ার ইব্রাহিম বলেন, মালয়েশিয়ার জনশক্তি প্রয়োজন তবে উভয় দেশের মধ্যে অভিবাসন প্রক্রিয়ায় সচ্ছতা থাকতে হবে।
নতুন বাংলাদেশে, দু’দেশের সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আশা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
এরপর বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাথেও দেখা করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সংক্ষিপ্ত সফর শেষে মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়েন সন্ধ্যায়। আগস্টে ছাত্র-জনতার অভ্যুথানের মধ্য দিয়ে বর্তমান অন্তবর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর এটাই কোন বিদেশি রাষ্ট্র প্রধানের বাংলাদেশে প্রথম সফর।
Leave a Reply