রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় দফায় সংলাপে বসতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
প্রথম দিন বিএনপি ও বাংলাদেশ জামায়াত ইসলামীর সাথে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা।
শনিবার (৫ অক্টোবর) বেলা আড়াইটায় প্রথমে বিএনপির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। পরে বেলা ৩টায় জামায়াতের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করবেন তিনি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিএনপি প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে দলটির জ্যেষ্ঠ নেতারা অংশ নেবেন। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, ২০২৩ সালে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাষ্ট্র সংস্কারে ৩১ দফা প্রস্তাবনা দিয়েছিল তারা। বৈঠকে সেই ৩১ দফা থেকেই নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাবনা তুলে ধরা হবে এবং অন্তর্বর্তী সরকারের নির্বাচন নিয়ে ভাবনা জানতে চাইবে দলটি।
Leave a Reply