জবাবদিহিতা ও স্বচ্ছতা না থাকায় রাজউকে তরুণ ও বিশেষজ্ঞদের সম্পৃক্ত করে সুস্থ-সুন্দর নগর গড়ে তোলার ওপর জোর দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
সোমবার (৭ অক্টোবর) বিশ্ব বসতি দিবসের আলোচনায় গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, রাজউকসহ নগরের সব সংস্থার সংস্কার দরকার। প্লট বরাদ্দে কোটা বাদ দেয়ার প্রস্তাবও দেন তিনি।
বাংলাদেশেও যথাযথ মর্যাদায় পালন হয় বিশ্ব বসতি দিবস। এবারের দিবসের প্রতিপাদ্য- ‘তরুনদের সম্পৃক্ত করি, উন্নত নগর গড়ি’। দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ-রাজউক। এতে বক্তারা বলেন, উন্নত নগর গড়তে চায় সরকার। পূর্বাচল নতুন শহরকে বাসযোগ্য করতে রোডম্যাপ প্রস্তুত।
পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের তাগিদ, রাজউককে জবাবদিহিতার আওতায় আনার। বলেন, বসতি মানে শুধু বাড়ী নয়, তা বাসযোগ্য করতে হবে।
Leave a Reply