1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনতে বদ্ধপরিকর সরকার: জ্বালানি উপদেষ্টা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ৭০ বার পঠিত

জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবীর খান জানিয়েছেন, দেশে নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বাড়াতে শিগগিরই ৪০টি প্রকল্পের দরপত্র আহ্বান করা হবে। সবার জন্য এই দরপত্র উন্মুক্ত থাকবে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে রাজধানীর একটি হোটেলে জলবায়ু পরিবর্তন বিষয়ক এক সেমিনারে একথা বলেন তিনি।

ফাওজুল কবীর বলেন, কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনতে বদ্ধপরিকর সরকার। নবায়নযোগ্য জ্বালানির ওপর নির্ভরশীলতা বাড়াতে টেকসই উদ্যোগের ওপর জোর দেয়া হচ্ছে। নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বাড়াতে বড় পরিসরে উদ্যোগের অংশ হিসেবে বিভিন্ন কোম্পানির সঙ্গে যোগাযোগ চলছে বলেও জানান তিনি।

ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, তৈরি পোশাক খাতে নিরাপদ শ্রম পরিবেশ সৃষ্টি, সবুজ ও নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার নিশ্চিত করতে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে সহায়তা দিতে প্রস্তুত।

জার্মান রাষ্ট্রদূত বলেন, জার্মানির ব্যবসায়ীরা বাংলাদেশে স্বল্প খরচে নবায়নযোগ্য জ্বালানি উতপাদন ও তা টেকসই করতে অর্থনৈতিক বিনিয়োগ এবং কারিগরি সহায়তা দিতে আগ্রহী।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park