1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

‘রিসেট বাটন’ এর ব্যাখ্যা দিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ৬৪ বার পঠিত

অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সম্প্রতি ভয়েস অব আমেরিকাকে দেওয়া সাক্ষাৎকারে ‘রিসেট বাটন’ শব্দ দুটি ব্যবহার করেন। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে এ নিয়ে চলছে নানা বিশ্লেষণ। সেই ‘রিসেট বাটন’ নিয়ে এবার কথা বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (১০ অক্টোবর) প্রধান উপদেষ্টার এ শব্দ দুটি ব্যবহারের বিষয়ে নিজের ব্যাখ্যা তুলে ধরেছেন প্রেস সচিব।

প্রেস উপদেষ্টা, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন যে তিনি রিসেট বাটন টিপছেন। এর মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন দুর্নীতিগ্রস্ত রাজনীতি থেকে নতুন করে শুরু করা, যা বাংলাদেশের সব প্রধান প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে, অর্থনীতিকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছে এবং দশ লাখ মানুষের ভোটের অধিকার ও নাগরিক স্বাধীনতা হরণ করেছে।

শফিকুল আলম বলেন, ‘রিসেট বাটন পুশ করেছি; এভ্রিথিং ইজ গন’ এ কথার মধ্য দিয়ে প্রধান উপদেষ্টা বাংলাদেশের গর্বিত ইতিহাস মুছে দিতে চাননি।

এই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যখন আপনি রিসেট বাটনটি টিপবেন, আপনি আবার সব শুরু করার জন্য সফটওয়্যার রিসেট করবেন। এটি হার্ডওয়্যার পরিবর্তন করে না। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ বাংলাদেশের হার্ডওয়্যার সৃষ্টি করে।

সেখানে বলা হয়েছে, কিছু মানুষ অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাম্প্রতিক ভয়েস অব আমেরিকার সাক্ষাৎকার ভুল ব্যাখ্যা করছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য ৮ আগস্ট ঢাকা পৌঁছালে তিনি হযরত শাহজালাল বিমানবন্দরে সাংবাদিকদের বলেন, জুলাই-আগস্টে ছাত্র-জনতার নেতৃত্বে গণঅভ্যুত্থান ছিল আমাদের দ্বিতীয় স্বাধীনতা- প্রথম স্বাধীনতা হলো দেশের গৌরবময় স্বাধীনতা যুদ্ধ ১৯৭১।

এই সংবাদ বিজ্ঞপ্তিতে প্রেস সচিব বলেন, প্রফেসর ইউনূস মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ছিলেন। তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার পরই বাংলাদেশ নাগরিক কমিটি গঠন করেন এবং মার্কিন সরকারকে বাংলাদেশকে স্বীকৃতি দিতে প্ররোচিত করতে যুক্তরাষ্ট্রজুড়ে অভিযান শুরু করেন। পাকিস্তানি সেনাবাহিনীর হাতে বাংলাদেশের গণহত্যা সম্পর্কে বিশ্বকে জানাতে বাংলাদেশ নিউজলেটার প্রকাশ করেন ড. ইউনূস।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park