উৎসবমুখর পরিবেশে উদযাপন হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার মহানবমী। বিসর্জন ঘণিয়ে আসার বিষাদ নিয়ে প্রাণভরে ভক্তি ও আরাধনা করছেন হিন্দু ধর্মাবলম্বীরা। শুধু এবারই না প্রতিবছর সাচ্ছন্দ্যে, নির্ভয়ে ধর্মীয় আচার পালনের প্রতিশ্রুতি চান ভক্তরা। আর দুষ্কৃতিকারী থেকে সবাইকে সাবধান থাকতে বললেন ধর্ম সচিব। এদিকে,বিকেল তিনটায় ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে যাবেন প্রধান উপদেষ্টা।
রাত পেরুলেই দুর্গাদেবীর বিসর্জন। তাইতো ভক্তিটা যেনো একটু বেশিই। মনভরে মায়ের দর্শন নিচ্ছেন ভক্তরা। দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন দলবেঁধে। ধর্মীয় আচার মেনে দেবী মায়ের কাছে ভক্তদের প্রার্থনা মিলেমিশে দেশ গড়তে এক হোক সব পক্ষ।
বিশুদ্ধ পঞ্জিকা অনুসারে, এবার মহানবমী ও দশমী পূজা একই দিন পড়েছে। মহানবমী পূজা শেষে দশমী তিথি আরম্ভ হয়ে যাওয়ায় আজই দশমী পূজা সম্পন্ন হবে। তাইতো প্রার্থণা একটু বেশি।
দুপুরে মতিঝিলে শ্রী শ্রী লক্ষীনারায়ণ জিউ পূজামন্ডপ পরিদর্শনে আসেন ধর্মমন্ত্রণালয়ের সচিব আব্দুল হামিদ জমাদ্দার। বলেন দুস্কৃতিকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার।
বুধবার মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হওয়া শারদীয় এ দুর্গোৎসবের শেষ হবে রবিবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে।
Leave a Reply