অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আগে দুর্গাপূজায় ২-৩ কোটি টাকা দেওয়া হতো। এ বছর দেওয়া হয়েছে ৪ কোটি টাকা। তিনি বলেন, সারা দেশে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন চলছে। পূজার নিরাপত্তায় সারা দেশে পুলিশ, র্যাব, সেনাবাহিনী, বিডিআর, আনসারসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পর্যাপ্ত মোতায়েন রয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে মুন্সীগঞ্জের সিরাজদিখান ও শ্রীনগর উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন ও শারদীয় শুভেচ্ছা বিনিময়ের শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা রেঞ্জের পুলিশের ডিআইজি মো. আওলাদ হোসেন, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফাতেমা তুল জান্নাত, শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াসিন মুন্সী ও পূজা উদযাপন পরিষদের সম্মানিত সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধিগণ ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
Leave a Reply