আগামীকাল বিজয়া দশমীতে বিসর্জনের দিন প্রতিটি স্পটে যেকোন ধরনের নাশকতা এড়াতে সর্বোচ্চ নিরাপত্তা দেয়ার কথা জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক মো. ময়নুল ইসলাম।
শনিবার দুপুরে রাজধানীর রামকৃষ্ণ মঠ ও মিশন পরিদর্শন করে তিনি একথা বলেন। পূজামন্ডপ ঘুরে দেখেন এবং মতবিনিময় করেন মিশন কর্তৃপক্ষের সঙ্গে।
পরে সাংবাদিকদের আইজিপি বলেন, এখন পর্যন্ত ছোট-খাটো ৪৩ঘটনা পূজাকে কেন্দ্র করে ঘটেছে, যার মামলায় ২৬জনকে গ্রেফতার করা হয়েছে।
তাঁতী বাজারের ঘটনা নাশকতা নয় দাবি করে তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে পূঁজাকে কেন্দ্র করে গুজব ছড়ানোর চেষ্টা করেছিলো একটি মহল। তাদেরকেও আইনের আওতায় আনা হয়েছে।
পূজা শেষে সাড়াঁশি অভিযান চালানোর কথা বলেন ময়নুল ইসলাম। দশমীতে প্রতিটি স্পটে নিরাপত্তা জোরদারের কথাও বলেন তিনি।
Leave a Reply