1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সচেষ্ট সরকার, অস্থিরতার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

নির্বাচনের রোডম্যাপ দ্রুত ঘোষণার দাবি বিএনপি নেতাদের

  • আপডেট সময় : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ৬৫ বার পঠিত

নির্বাচন যত পিছিয়ে যাবে সঙ্কট তত তীব্র হবে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা । সেকারণেই নির্বাচনের রোডম্যাপ দ্রুত ঘোষণার দাবি জানান তারা। অনিয়ম দুর্নীতির যেসব অভিযোগের কথা শোনা যাচ্ছে, তা যদি চলতে থাকে অন্তর্বর্তী সরকারের ওপর মানুষের আস্থা থাকবে না বলে মনে করেন, বিএনপি নেতারা।

জনগণের প্রত্যাশা ছিলো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নানা বিষয় সংস্কার করবে। পরে নির্বাচিত সরকার সংসদে তা পাশ করবে। এতে এই সরকারের গ্রহণযোগ্যতা পাবে। তবে দুইমাসের মধ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার উল্লেখযোগ্য কোন কাজ করেনি। জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত কর্মসূচিতে এ সব কথা বলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

ঢাকা রিপোর্টার্স ইউনিটেতে এক আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায়ও বাজারে সিন্ডিকেট সক্রিয় রয়েছে । আওয়ামী লীগের দুর্নীতিবাজরা এখনও দেশে আছে, তারাই অস্থিরতা করছে বলে মনে করেন তিনি ।

নির্বাচান কমিশন সংশোধনসহ বেশ কয়েকটি সংষ্কারের মাধ্যমে ২০২৫ সালের মধ্যে নির্বাচন দিলে জনগণের সাধুবাদ জানাবে বলে জানান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ।

সচিবালয় ও প্রশাসন থেকে আওয়ামী লীগের প্রেতাত্মাদের বের করতে না পারলে সফলতা আসবে না বলে মন্তব্য করেন, বিএনপি নেতারা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park