কতোদিন পর নির্বাচন অনুষ্ঠিত হবে তা জনগণের সামনে প্রকাশ করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
রবিবার (১৩ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে আন্তজার্তিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা করে জাতীয়তাবাদী প্রচার দল । এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপির সমর্থন সব সময় রয়েছে। কারণ এ সরকার ব্যর্থ হলে পুরো জাতিই ব্যর্থ হবে।
ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে স্বৈরাচারের পতন হয়েছে জানিয়ে গয়েশ্বর বলেন, শুধু মাত্র ছাত্রদের এ আন্দোলনে আলাদা ক্রেডিট দেয়ার সুযোগ নেই। বৈষম্য বিরোধী আন্দোলনের পর আবারো বৈষম্যের সৃষ্টি করলে এর মাশুল কতোটা দিতে হবে- এটা কেউ জানে না বলেও মনে করেন বিএনপির এই নেতা।
Leave a Reply