দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন না হলে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের স্বপ্ন মুখ থুবড়ে পড়বে, বলেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান। নব্বইয়ের ছাত্র গণঅভ্যুত্থানের অন্যতম রূপকার সাইফুদ্দিন মনি’র প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার (১৪ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় যোগ দিয়ে এ মন্তব্য করেন তিনি।
আমান বলেন, গণতন্ত্র, ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিগত সরকারের আমলে শত শত নেতাকর্মী গুম-খুনের শিকার হয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুদূরপ্রসারী নেতৃত্বে রাজপথে আন্দোলন সংগ্রাম করে অবশেষে ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে।
দ্রুত সময়ের মধ্যে একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য বিএনপি অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করবে বলেও আশ্বাস দেন বিএনপির এই নেতা।
সাংবাদিক দম্পতি সাগর-রুনী হত্যায় আওয়ামী লীগ জড়িত ছিলো বলে বিচারে দেরি হয়েছে মন্তব্য করে অবিলম্বে এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতের জোর দাবি জানান আমান উল্লাহ আমান।
Leave a Reply