1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সচেষ্ট সরকার, অস্থিরতার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

যুগোপযোগী সংস্কার প্রস্তাব তৈরি করতে ছয় কমিটি বিএনপির

  • আপডেট সময় : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ৯২ বার পঠিত

রাষ্ট্র মেরামতে একটি পুর্নাঙ্গ যুগোপযোগী সংস্কার প্রস্তাব তৈরি করতে ছয়টি শক্তিশালী সংস্কার কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি। সংস্কার প্রস্তাব তৈরিতে কাজ শুরু করেছে কমিটি। ভিশন টোয়েন্টি থার্টি ও ৩১ দফার আলোকেই প্রস্তাবনা তৈরি করা হবে বলে জানিয়েছে কমিটির সদস্যরা। প্রস্তাব তৈরি করতে কমিটিকে সময় দেয়া হয়েছে এক মাস। এরপর সংস্কার কমিটির প্রস্তাবনা গুলো সরকারের গঠিত সংস্কার কমিশনের কাছে বিএনপি তুলে ধরবে বলে জানিয়েছে দলটির নেতারা।

দীর্ঘ দেড় যুগ ক্ষমতা আঁকড়ে থাকতে গিয়ে সংবিধানসহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে আওয়ামী লীগ সরকার । জুলাই- আগষ্ট গণ-অভ্যুত্থানের পর সংবিধান এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে যুগোপযোগী করে গড়ে তুলতে ছয়টি সংস্কার কমিশন করে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার।

বিএনপি রাষ্ট্র সংস্কারে আগেই ভিশন টোয়েন্টি থার্টি এবং ৩১ দফা ঘোষনা করেছিল। এবার রাষ্ট্র সংস্কারে অন্তবর্তী সরকারের ছয়টি কমিশনের সাথে মিল রেখে সংবিধান, নির্বাচন কমিশন ব্যবস্থা, পুলিশ, জনপ্রশাসন, বিচার বিভাগ এবং দুর্নীতি দমন কমিশনের সংস্কার প্রস্তাব তৈরি করতে ছয়টি সংস্কার কমিটি গঠন করেছে দলটি।

বিএনপির সংস্কার কমিটি অভিজ্ঞদের পরামর্শ নিয়ে একটি যুযোপযোগী প্রস্তাবনা তৈরি করবে বলে জানান সংস্কার কমিটির আহবায়করা।

বিএনপির সংস্কার প্রস্তাবনাগুলো সরকারের কাছে দেয়ার পাশাপাশি জনগনের সামনে তুলে ধরা হবে বলে জানান বিএনপি নেতারা।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park