1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

ঢাকা আসছেন জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার

  • আপডেট সময় : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ১৯৫ বার পঠিত

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক তিন দি‌নের সফ‌রে ঢাকা আসছেন। তিনি আগামী ২৯-৩১ অক্টোবর ঢাকা সফর কর‌বেন বলে জানা গেছে।

পররাষ্ট্র মন্ত্রণাল‌য় সূত্র জানায়, ফলকার টুর্কের ঢাকা সফর নি‌য়ে সরকারের সঙ্গে জাতিসংঘের হাইকমিশনারের দপ্তর কাজ কর‌ছে। সে অনুযায়ী আগামী ২৯-৩১ অক্টোবর ঢাকা সফর কর‌বেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার।

জানা যায়, ফলকার টুর্কর এ সফরে জাতিসংঘের তথ্যানুসন্ধান দলের কার্যক্রম ও বাংলা‌দে‌শে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের অফিস খোলার বিষ‌য়সহ নানা ইস্যুতে আলোচনা হতে পারে। তা ছাড়া বিগত আওয়ামী লীগ সরকার ছাত্র-জনতার আন্দোলন কতটা নৃশংসভাবে দমনের চেষ্টা করেছিল, ওই বিষ‌য় অনুসন্ধা‌নে জাতিসংঘের তথ্যানুসন্ধান দলের সর্বশেষ অবস্থা সম্পর্কে খোঁজ নেবেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণাল‌য় সূত্রে আরো জানা যায়, ঢাকায় জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের অফিস খোলা নি‌য়ে উভয়পক্ষের নী‌তিগত সম্মতি র‌য়ে‌ছে। টু‌র্কের সফ‌রের সম‌য়ে এই বিষয়ে চূড়ান্ত আলোচনা হ‌তে পা‌রে।

ঢাকা সফ‌রের সময় ফলকার টুর্ক অন্তর্বর্তী সরকা‌রের প্রধান উপ‌দেষ্টা ড. মুহাম্মদ ইউনূ‌সের স‌ঙ্গে সৌজন্য সাক্ষাৎ কর‌বেন। পাশাপা‌শি পররাষ্ট্রবিষয়ক উপ‌দেষ্টা মো. তৌ‌হিদ হো‌সেন ছাড়াও অন্তর্বর্তী সরকা‌রের ক‌য়েকজন উপ‌দেষ্টার স‌ঙ্গে বৈঠক কর‌বেন। তা ছাড়া তি‌নি সরকা‌রের জ্যেষ্ঠ কর্মকর্তা ও সুশীল সমা‌জের প্রতি‌নি‌ধি‌দের স‌ঙ্গে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।

প্রসঙ্গত, গত সে‌প্টেম্বরে ফলকার টুর্কের ঢাকা সফ‌রের কথা ছিল।ত‌বে উভয়প‌ক্ষের সময়সূচি‌তে না মেলায় সফর‌টি পেছা‌নো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park