অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, পাচার হওয়া অর্থ ফেরাতে সরকার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। তবে কবে নাগাদ ফেরত আনা যাবে তা এখনি বলা সম্ভব নয়। তিনি বলেন, ডিমের দাম কমেছে, অন্য পণ্যের দামও কমবে।
রবিবার (২০ অক্টোবর) সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
নিত্যপণ্যের দাম নিয়ে অর্থ উপদেষ্টা বলেন, ডিমের মতো সবজিসহ অন্য পণ্যের দামেও স্বস্তি আসবে। টিসিবির মাধ্যমে পণ্য বিক্রির আওতা আরও বাড়ানো হবে। ঢাকার বাইরেও টিসিবির পণ্য বিক্রি বাড়ানো হবে। অর্থ উপদেষ্টা জানান, বেসরকারিভাবে যারা কম মূল্যে নিত্যপণ্য বিক্রি করছে সরকার তাদেরকে সহযোগিতা করবে।
Leave a Reply