1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

সালমানের দেওয়া উপহার ফ্ল্যাট বিক্রি করে দিলেন অর্পিতা

  • আপডেট সময় : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ৬০ বার পঠিত

বাবা সিদ্দিকীর হত্যাকাণ্ডের পর থেকেই বলিউড অভিনেতা সালমান খানকে নিয়ে দুশ্চিন্তা ভক্ত-অনুরাগীদের। এনসিপি (অজিত) নেতার খুনের দায় নাকি স্বীকার করে নিয়েছেন বিষ্ণোই গ্যাংয়ের প্রধান লরেন্স বিষ্ণোই।

কৃষ্ণসার হরিণ হত্যায় নাম জড়ানোর পর থেকেই ভাইজানখ্যাত সালমানকে নিজের শত্রু মনে করেন লরেন্স ও তার অনুগামীরা। সালমানকে একাধিকবার প্রাণনাশের হুমকির ঘটনার পর এই মুহূর্তে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে ‘খান’ পরিবার। ফলে সালমানের নিরাপত্তা আরও বাড়িয়ে দেওয়া হয়েছে। এরই মাঝে শোনা যাচ্ছে, বান্দ্রায় নিজেদের বিলাসবহুল ফ্ল্যাট নাকি ২২ কোটি টাকায় বিক্রি করে দিয়েছেন ভাইজানের আদরের বোন অর্পিতা খান শর্মা ও তার স্বামী আয়ুশ শর্মা। কিন্তু হঠাৎ কেন এই ফ্ল্যাট বিক্রির প্রয়োজন হলো অর্পিতা-আয়ুশের—এমন প্রশ্ন নেটিজেনদের মাঝে ঘুরপাক খাচ্ছে।

জানা যাচ্ছে, বান্দ্রার এই ফ্ল্যাটটি বোনের বিয়ের ঠিক আগে অর্পিতাকে উপহার হিসাবে দিয়েছিলেন সালমান। যেটি কিনা চার হাজার স্কোয়ার ফিটের একটা ডুপ্লেক্স অ্যাপার্টমেন্ট। আর এই ফ্ল্যাটটি ‘খান’ পরিবারের গ্ল্য়ালাক্সি অ্যাপার্টমেন্ট থেকে গাড়িতে মাত্র ৫ মিনিটের দূরে অবস্থিত। এদিকে শোনা যাচ্ছে, সালমানের থেকে উপহার পাওয়া ফ্ল্যাট বিক্রি করে দিলেও ওরলি নতুন একটা ফ্ল্যাট কিনেছেন অর্পিতা-আয়ুশ।

উল্লেখ্য, অর্পিতা খানের সঙ্গে আয়ুশ শর্মার বিয়ে হয়েছিল ২০১৪ সালে। তার ঠিক আগে আগে বোনকে এই ফ্ল্যাটটি উপহার দিয়েছিলেন আদরের ভাই। বিয়ের পর ২০১৬ সালে অর্পিতা-আয়ুশের প্রথম সন্তান, পুত্র আহিলের জন্ম হয়। এরপর ২০১৯-এ তাদের দ্বিতীয় সন্তান, কন্য়া আয়াতের জন্ম হয়। তারা সবাই এই বান্দ্রার ফ্ল্যাটেই থাকতেন।

এদিকে শুক্রবার মুম্বাই ট্রাফিক পুলিশের হোয়াটসঅ্যাপ নম্বরে এসেছে সালমানকে মারার একটি হুমকি বার্তা। যেখানে বলিউড অভিনেতা সালমান খানের কাছ থেকে ৫ কোটি টাকা দাবি করা হয়। অজ্ঞাত সেই ব্যক্তি হুমকি দিয়ে বলেন, হালকাভাবে নেবেন না। সালমান খান যদি বেঁচে থাকতে চান এবং লরেন্স বিষ্ণোইয়ের সঙ্গে শত্রুতা শেষ করতে চান, তাহলে তাকে ৫ কোটি টাকা দিতে হবে। আর টাকা না দিলে বাবা সিদ্দিকীর থেকেও খারাপ হবে সালমান খানের অবস্থা।

তবে অর্পিতা-আয়ুশের এই ফ্ল্যাট বিক্রির সঙ্গে হুমকি ফোনের বা নিরাপত্তাজনিত কোনো কারণ আছে কিনা তা স্পষ্ট নয়। এখন পর্যন্ত ফ্ল্যাট বিক্রির বিষয়ে অফিসিয়ালি কোনো মন্তব্যও করেননি দুজন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park