1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সচেষ্ট সরকার, অস্থিরতার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

মূল ইস্যু থেকে সরে এসেছে সরকার: গয়েশ্বর চন্দ্র

  • আপডেট সময় : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ১৮৩ বার পঠিত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, মূল ইস্যু বাদ দিয়ে অন্তর্বর্তী সরকার অন্যান্য ইস্যু নিয়ে কাজ করছে। সবকিছু নিয়ে কাজ করতে চাইলে কোনোটাই সফল হবে না। নতুন নতুন সংস্কারের প্রয়োজন নেই। কারণ জনগণ নির্বাচনের জন্য অনন্তকাল অপেক্ষা করবে না।

শুক্রবার (২৫ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে এক পরিচিতি সভায় এসব কথা বলেন তিনি।

গয়েশ্বর বলেন, দফায় সংস্কারের রূপরেখা রয়েছে বিএনপির ৩১। সংস্কার হতে হবে রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্যের ভিত্তিতে। রাজনৈতিক সমস্যা রাজনীতিবিদদেরই সমাধান করা দরকার। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের কারও কারও কথায় শঙ্কা তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, নির্যাতনের শিকার হয়েছেন খালেদা জিয়া। ওয়ান ইলেভেনের বিরাজনীতিকরণের চক্রান্ত এখনও চলমান রয়েছে।রাজনীতিকে রাজনীতি দিয়েই মোকাবেলা করতে হয় কাউকে বিতাড়িত করে নয়। রাজনীতিকে আদালতে টেনে নিয়ে যাওয়ার কালচার চলছে বলেও অভিযোগ করেন তিনি।

বিএনপির এই শীর্ষ নেতা বলেন, শুধুমাত্র ছাত্ররা আপনাদের ক্ষমতায় আনেনি। এই সরকার সবার আন্দোলনের ফসল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park